Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরসভার লাইব্রেরি ভবনে আগুন

শনিবার সকালে শিলিগুড়ি পুরসভার লাইব্রেরি ভবনের ছাদে বর্জ্যের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। জানা গিয়েছে, এদিন সকালে আচমকাই ভবনের ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখেন পুরসভার কর্মচারীদের একাংশ।

পুরসভার লাইব্রেরি ভবনে আগুন
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শনিবার সকালে শিলিগুড়ি পুরসভার লাইব্রেরি ভবনের ছাদে বর্জ্যের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। জানা গিয়েছে, এদিন সকালে আচমকাই ভবনের ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখেন পুরসভার কর্মচারীদের একাংশ। এরপরই নজরে আসে অগ্নিকাণ্ডের ঘটনা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। যদিও ঘটনায় কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুরসভা কর্তৃপক্ষ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ