Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরসভার ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ

পুরসভার ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিতরে বাজেট অধিবেশন চলছে। কলকাতা পুরসভার বাইরে সিংহদুয়ারের সামনে তখন উত্তাল বিক্ষোভ। বাম প্রভাবিত ইঞ্জিনিয়ারদের সংগঠন ‘কেএমসি ইঞ্জিনিয়ারস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন’-এর সদস্যরা বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ, সাড়ে তিন বছর ধরে পদোন্নতি আটকে রেখেছে কর্তৃপক্ষ। বছরের পর বছর আবেদনের পরও পুরসভায় ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ কেন চালু হচ্ছে না, সেই প্রশ্নেও সোমবার ক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। অবিলম্বে শূন্যপদে নিয়োগ, 
Advertisement
এবং পরিবর্তিত রিক্রুটমেন্ট রুলস বাতিলের দাবিও তুলেছেন তাঁরা। সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিনহা বলেন, ‘ঠান্ডা ঘরে বসে বাজেট করে কলকাতার মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন মেয়র। অথচ সেটা যাঁরা কার্যকর করেন, সেই ইঞ্জিনিয়াররাই হতাশায় বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন। বহু ইঞ্জিনিয়ার তাঁদের কর্মজীবনে একবারও পদোন্নতি না পেয়ে অবসর নিতে বাধ্য হচ্ছেন। অবসরকালীন যে ভাতা, সেটাও তাঁরা পাচ্ছেন না। এসব অন্যায়ে প্রতিবাদেই আমাদের বিক্ষোভ।’-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ