নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ইস্টার্ন বাইপাসে বারবার দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। নিয়মিত টহলদারি, ব্যারিকেড, ট্রাফিক বাতি বসানো হলেও কমেনি দুর্ঘটনা। দুর্ঘটনা রুখতে এবার ভগবানের শরনাপন্ন পুলিস। রীতিমতো ঘটা করে বার ঠাকুরের পুজো করলেন আশিঘর ফাঁড়ির পুলিস কর্মীরা। গত শনিবার ফাঁড়ির বাইরে পুজো করেন তাঁরা। সাধারণত ভাদ্র মাসে শনি ঠাকুরের পুজো হয়। তবে বাইপাসে লাগাতার দুর্ঘটনার ঘটনায় এবারে মাঘ মাসেই আয়োজন করা হয়েছে পুজোর। সকাল থেকেই ফাঁড়িতে ছিল সাজো সাজো রব। নিষ্ঠার সঙ্গে পুজো দিয়ে দুর্ঘটনা রোখার প্রার্থনা করেন সকলে। অনেকে উপোস করে ব্রত করেন। পুজো করে ভগবানকে প্রসন্ন করতে কোনও কসুর বাকি রাখেননি তারা। যদিও এটিকে দুর্ঘটনা রুখতে পুজো বলে মানতে চাননি শীর্ষ পুলিস কর্তারা।
Advertisement
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমি সবাইকে বলেছি ময়দানে থেকে কাজ করতে হবে। মানুষ আস্থা রাখতেই পারে। তবে কাজ না কেউ আশিবার্দ করে না।
একমাসে ইস্টার্ন বাইপাসে পাঁচটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচ বছরের শিশু সহ দু’জন ব্যক্তি। প্রতিদিন ছোটবড় দুর্ঘটনায় গুরুতর জখম হচ্ছেন প্রচুর মানুষ। ১৩ জানুয়ারি এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সুভাষপল্লির পাঁচ বছরের একটি শিশুর। দু’সপ্তাহ আগে ঢাকেশ্বরী কালীমন্দির এলাকায় গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। কিন্তু, জরিমানা কেটেও গতি নিয়ন্ত্রণ করা যায়নি। শেষ পর্যন্ত আধ্যাত্মিক পথে হাঁটার সিদ্ধান্ত নেন পুলিসকর্মীরা। কথায় আছে শনির দৃষ্টি পড়লে মানুষের জীবনে নানা সমস্যা শুরু হয়। সাড়েসাথীর প্রকোপ থেকে বাঁচতে চলে একাধিক পুজো, যজ্ঞ। এবারে সেই পথ বেঁছে নিয়ে শনি মাহারাজের পুজোর দিকে ঝুঁকল স্বয়ং পুলিস।