Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খাল কেটে চাষের জমিতে জল ঢোকানোর অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ হরিপালে

রাতের অন্ধকারে খালের বাঁধ কেটে চাষের জমিতে জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল হরিপালে। এর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন কৃষকরা।

খাল কেটে চাষের জমিতে জল ঢোকানোর অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ হরিপালে
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: রাতের অন্ধকারে খালের বাঁধ কেটে চাষের জমিতে জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল হরিপালে। এর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন কৃষকরা। হরিপাল থানার পুলিস ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এসে উত্তেজিত কৃষকদের শান্ত করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন তাঁরা।

Advertisement

কেউ বা কারা ডাকাতিয়া খালের বাঁধ কেটে দেওয়ায় হরিপালের সহদেব পঞ্চায়েতের পার্বতীপুরের খাঁ পাড়া সহ কয়েক হাজার বিঘা চাষের জমি জলে ডুবে গিয়েছে। এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। জমিতে জল জমে থাকায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তাঁরা। মঙ্গলবার সকালে জমিতে কাজ করতে গিয়ে তাঁরা দেখেন, বাঁধের ফাঁক দিয়ে হু হু করে জল ঢুকছে। তা দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। এরপর ডানকুনি-আরামবাগ ২৬ নম্বর রোডে এসে বিক্ষোভ দেখান ক্ষিপ্ত গ্রামবাসীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন বিডিও ও পুলিসের আধিকারিকরা। হরিপালের বিডিও পারমিতা ঘোষ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিসের আধিকারিকরা। বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ