Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ফল না পাওয়ায় জিকেসিআইইটিতে বিক্ষোভ, অনির্দিষ্টকাল বন্ধ প্রতিষ্ঠান

নির্ধারিত সময়ে রেজাল্ট প্রকাশ না হওয়া নিয়ে পুরাতন মালদহের গনিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (জিকেসিআইইটি) প্রায় ১০ ঘণ্টার বেশি অবস্থান বিক্ষোভ করলেন পড়ুয়ারা।

ফল না পাওয়ায় জিকেসিআইইটিতে বিক্ষোভ, অনির্দিষ্টকাল বন্ধ প্রতিষ্ঠান
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: নির্ধারিত সময়ে রেজাল্ট প্রকাশ না হওয়া নিয়ে পুরাতন মালদহের গনিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (জিকেসিআইইটি) প্রায় ১০ ঘণ্টার বেশি অবস্থান বিক্ষোভ করলেন পড়ুয়ারা। তাঁরা অভিযোগগুলি নিয়ে ওই ইনস্টিটিউটের ডিরেক্টরের সঙ্গে কথা বলার দাবি জানালেও কর্তৃপক্ষ অনুমতি দেয়নি বলে অভিযোগ। 

Advertisement

পড়ুয়াদের দাবি, শুক্রবার রাতে ক্যাম্পাসেই ছিলেন ডিরেক্টর। তবুও গভীর রাত পর্যন্ত বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এনিয়ে গার্ড সহ শিক্ষকদের সঙ্গে বচসা হয়। মালদহ থানার পুলিস পড়ুয়া এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ পড়ুয়াদের আরও দাবি, পুলিস আসার পর ডিরেক্টর কথা বলেন। অবস্থান বিক্ষোভ তোলার কয়েক ঘণ্টা পর ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পড়ুয়াদের দ্রুত হোস্টেল ছাড়তে নোটিস দেওয়া হয়েছে।
পড়ুয়ারা বলছেন, জিকেসিআইটিতে জানুয়ারিতে বিভিন্ন সেমেস্টারের পরীক্ষা হয়েছিল। তার রেজাল্ট এখনও বের হয়নি। কিন্তু এদিকে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনালজি অধীনে অন্যান্য সব কলেজের রেজাল্ট ফেব্রুয়ারির ১০ তারিখে প্রকাশিত হয়েছে। ৩ থেকে ৭ মার্চ রিভিউ করার দিন ছিল। রেজাল্ট বের না হওয়ায় জিকেসিআইটির পড়ুয়ারা রিভিউ করতে পারেননি। সেজন্য পড়ুয়ারা ডিরেক্টরের সঙ্গে কথা বলতে জোর করেন। তখনই পরিস্থিতি ঘোরালো হয়।
বর্ধমানের এক বিক্ষোভরত পড়ুয়া বলেন, সঠিক সময়ে রেজাল্ট বের হয়নি। রিভিউয়ের তারিখ পার হয়ে গিয়েছে। পরে রেজাল্ট বের হলে রিভিউয়ের আর সুযোগ থাকবে না। বিক্ষোভের পর হোস্টেল ছাড়তে বলা হয়েছে আমাদের।  
জিকেসিআইইটির ডিরেক্টর শিবি জন বলেন, পড়ুয়া আমাদের, কিন্তু পরীক্ষা নেয় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কর্তৃপক্ষ। রেজাল্ট তারা দেয়। আমরা পড়ুয়াদের রেজাল্টের দাবি ইউনিভার্সিটিকে একাধিক বার বলেছি, মেল করলেও কিছু হয়নি। আমাদের হাতে কিছু নেই।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ