Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য পুলিশে ৫০ অতিরিক্ত সুপার পদ সৃষ্টির প্রস্তাব

রাজ্য পুলিশ প্রশাসনের শক্তিবৃদ্ধিতে উদ্যোগী হল নবান্ন। আরো ৫০টি অতিরিক্ত পুলিস সুপার পদ তৈরির প্রস্তাব জমা পড়েছে মন্ত্রিসভায়।

রাজ্য পুলিশে ৫০ অতিরিক্ত সুপার পদ সৃষ্টির প্রস্তাব
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশ প্রশাসনের শক্তিবৃদ্ধিতে উদ্যোগী হল নবান্ন। আরো ৫০টি অতিরিক্ত পুলিস সুপার পদ তৈরির প্রস্তাব জমা পড়েছে মন্ত্রিসভায়। শেষ বৈঠকে এমনই প্রস্তাব জমা পড়েছে বলে নবান্ন সূত্রের খবর। পদন্নোতিপ্রাপ্ত অফিসারদের জন্যই এই প্রস্তাব বলে মনে করা হচ্ছে। প্রস্তাবে আরো বলা হয়েছে, রাজ্য পুলিশের ডেপুটি সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত অফিসারদের সীমা ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৬.৬ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। পাশাপাশি, পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত অফিসারদের জন্য আরো ৩২টি নতুন পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্রাঞ্চেও একাধিক নতুন পদ তৈরির প্রস্তাব গিয়েছে মন্ত্রিসভায়। সেখানে বলা হয়েছে, একটি করে ডিসি ওয়্যারলেস (টেকনিক্যাল), এসি ওয়্যারলেস (টেকনিক্যাল), ৪টি ওসি ওয়্যারলেস (টেকনিক্যাল) তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ