Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণ ২৪ পরগনায় বিল্ডিং প্ল্যানের ফি পরিবর্তনের প্রস্তাব পাশ জেলা পরিষদের বৈঠকে

যে কোনও নির্মাণের ক্ষেত্রে দুই থেকে পাঁচতলা পর্যন্ত বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেয় জেলা পরিষদ। এজন্য এতদিন ধরে যে ফি বা টাকা নেওয়া হতো, এবারে সেটা পরিবর্তন করার উদ্যোগ নিল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ।

দক্ষিণ ২৪ পরগনায় বিল্ডিং প্ল্যানের ফি পরিবর্তনের প্রস্তাব পাশ জেলা পরিষদের বৈঠকে
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: যে কোনও নির্মাণের ক্ষেত্রে দুই থেকে পাঁচতলা পর্যন্ত বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেয় জেলা পরিষদ। এজন্য এতদিন ধরে যে ফি বা টাকা নেওয়া হতো, এবারে সেটা পরিবর্তন করার উদ্যোগ নিল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ। অর্থ সমিতির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে। এবারে সেই প্রস্তাব সাধারণ সভায় পেশ করা হবে। সেখানে এই প্রস্তাব গৃহীত হলে অবশেষে তা যাবে পঞ্চায়েত দপ্তরে। তারা অনুমোদন দিলে বাই ল পরিবর্তন করে এই নয়া ফি লাগু করা হবে।

Advertisement

জানা গিয়েছে, এতদিন বিভিন্ন জায়গার প্ল্যান পাশ করাতে বিভিন্ন রকম ফি নেওয়া হতো। এবারে গোটা জায়গাকে বিভিন্ন জোনে ভাগ করে এই ফি স্থির করা হয়েছে। আগে যে ফি ছিল, সেটা কমানোর প্রস্তাবও দেওয়া হয় বৈঠকে। মোট চারটি জোনে জেলার ব্লকগুলিকে ভাগ করা হয়েছে। তার মধ্যে নিজস্ব বাড়ি, আবাসন, বাণিজ্যিক ভবন, স্কুল বাড়ি ইত্যাদি বিভাগ করা হয়েছে। এলাকাভিত্তিক এই ডেভেলপমেন্ট ফি ধার্য করেছে জেলা পরিষদ। যেমন নিজস্ব বাড়ির জন্য সোনারপুর, ঠাকুরপুকুর মহেশতলা, বজবজ ১ ব্লকে এতদিন ৭০ টাকা বর্গফুট হিসেবে টাকা নেওয়া হতো। সেটা এবারে ৫০ টাকা বর্গফুট হিসেবে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আবাসন তৈরির ক্ষেত্রে ডায়মন্ডহারবার ১, ২, ফলতা, বিষ্ণুপুর ২, বজবজ ২ ব্লকে ২০০ টাকা বর্গফুট করে ফি নেওয়া হতো। সেটা ১৫০ টাকা করার প্রস্তাব পাশ হয়েছে।
আধিকারিকরা বলছেন, সোনারপুরে যে রেট হবে, সেটা তো আর কাকদ্বীপে হতে পারে না। তাই এলাকা ভাগ করে ফি নির্ধারণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই নিয়ে জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি বলেন, শহর, শহরতলি, গ্রামভিত্তিক জোন ভাগ করে ফি নির্ধারিত হয়েছে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ