Bartaman Logo
৩০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ করার প্রক্রিয়া শুরু, বালুরঘাটে রাজ্যের টিম

বালুরঘাটে জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের টিম পরিদর্শন করে ডিপিআর তৈরির কাজ শুরু করবে। বিস্তারিত পড়ুন।

জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ করার প্রক্রিয়া শুরু, বালুরঘাটে রাজ্যের টিম
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালে গড়ে উঠবে মেডিক্যাল কলেজ। সেই পরিকাঠামো খতিয়ে দেখতে বালুরঘাটে এল রাজ্যের বিশেষ পরিদর্শক টিম। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের আধিকারিক, ইলেকট্রিক এবং সিভিল ইঞ্জিনিয়াররা জেলা হাসপাতালের বিভিন্ন জায়গা খতিয়ে দেখলেন। রাজ্যের টিমের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্যদপ্তরের টিম এবং পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররাও ছিলেন। এই পরিদর্শনের পরেই মেডিকেল কলেজের জন্য ডিপিআর তৈরি করা হবে।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, পরিদর্শনের পরে জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করে রাজ্যের টিম। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন। হাসপাতালে ৩৩.৭ একর জমি রয়েছে। এই জমিতে হাসপাতালের কয়েকটি ভবন রয়েছে। নতুন করে কোথায় কোন ভবন তৈরি করা হবে, তা খতিয়ে দেখেন আধিকারিকরা।
জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, এদিন রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা পরিদর্শন করতে এসেছিলেন। আমাদের জেলার স্বাস্থ্য, প্রশাসন এবং পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা সঙ্গে ছিলেন। এই পরিদর্শনের পরেই ডিপিআর তৈরি করা হবে। 
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বিশেষ কাজে জেলার বাইরে রয়েছি। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন বৈঠকে উপস্থিত ছিলাম। রাজ্যের টিম হাসপাতাল পরিদর্শন করেছে। কোথায় কোন বিল্ডিং তৈরি হবে তারা তা খতিয়ে দেখেছে। শীঘ্রই ডিপিআর তৈরি করে মেডিকেল কলেজের কাজ শুরু হবে। আমরা মেডিকেল কলেজের কথা দিয়েছিলাম। জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এবার পূরণ হচ্ছে। সূত্রের খবর, জেলা হাসপাতালে ইতিমধ্যেই নতুন নতুন পরিকাঠামো গড়ে উঠেছে। মেডিকেল কলেজ তৈরির জন্য নতুন করে বেশকিছু বিল্ডিং তৈরি করতে হবে। তবে পুরনো বহু বিল্ডিংও কাজে লাগান হবে। এদিকে সম্প্রতি হাসপাতালে হার্টের চিকিৎসার জন্যও রাজ্য সরকার ঘোষণা করেছে। হাসপাতালে গড়ে উঠছে ৫০ বেডের সিসিইউ ব্লক। মেডিকেল কলেজ তৈরি হলে ওই ভবনকেও কাজে লাগানো হবে। পাশাপাশি মেডিকেল কলেজের জন্য নতুন করে পড়ুয়াদের পড়াশোনার জায়গা এবং ছাত্রাবাস তৈরি করা হবে।  বালুরঘাট জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ করা নিয়ে বৈঠক।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ