Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য সরকারি দপ্তরে চিঠি দিয়ে ভোটকর্মী সংগ্রহের প্রক্রিয়া শুরু

রাজ্যজুড়ে ‘এসআইআর’ প্রক্রিয়া শুরু হতে না হতেই রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোটকর্মী জোগাড়ের প্রাথমিক পর্ব শুরু হয়ে গিয়েছে।

রাজ্য সরকারি দপ্তরে চিঠি দিয়ে ভোটকর্মী সংগ্রহের প্রক্রিয়া শুরু
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে ‘এসআইআর’ প্রক্রিয়া শুরু হতে না হতেই রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোটকর্মী জোগাড়ের প্রাথমিক পর্ব শুরু হয়ে গিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন অফিস কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস থেকে চিঠি এসেছে। তাতে ওই অফিসের আগের ভোটকর্মী তালিকার আপডেট চাওয়া হয়েছে। 

Advertisement

রাজ্য সরকারের বিভিন্ন অফিস থেকে প্রায় সমস্ত স্থায়ী কর্মী ও আধিকারিকের নাম ভোটের জন্য সিইও দপ্তরে পাঠানো হয়। নির্বাচনী দপ্তর তার মধ্যে থেকেই প্রয়োজনীয় ভোটকর্মী বেছে নেয়। যে তালিকা পাঠনো হয় তাতে কর্মীর নাম, পদ, কোন শ্রেণি বা গ্রুপের কর্মী, বয়স প্রভৃতির উল্লেখ থাকে। ভোট শুরু হওয়ার কয়েকমাস আগে থেকে সরকারি অফিস থেকে কর্মীদের নিতে শুরু করে নির্বাচনী দপ্তর। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজে তাঁদের যুক্ত করা হয়। নির্বাচন যত এগিয়ে আসে তত বেশি সংখ্যক সরকারি কর্মীর প্রয়োজন হয়। ভোটের দিনগুলিতে বুথে কাজ করার জন্য সরকারি কর্মীর প্রয়োজন হয় সবচেয়ে বেশি। 
বুথে বা ভোটের অন্যকোনও কাজে সরকারি কর্মীদের কীভাবে যুক্ত করা হবে, তা নির্ভর করে তাঁদের অভিজ্ঞতা ও গ্রুপের উপর। যেমন গ্রুপ এ এবং সিনিয়র বি গ্রুপের কর্মী-আধিকারিকদের বুথের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। বি গ্রুপের কর্মীরা বুথের এক নম্বর পোলিং অফিসার হন। সি গ্রুপের কর্মীরা দুই ও তিন নম্বর পোলিং অফিসারের এবং ডি গ্রুপের কর্মীরা সাধারণত চতুর্থ পোলিং অফিসারের দায়িত্ব পান।

Advertisement
সম্পর্কিত সংবাদ