পূর্ণকুম্ভের সাক্ষী থাকতে কি প্রয়াগরাজে গেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া? সোমবার সমাজমাধ্যমে গাড়ি করে যাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন ‘দেশি গার্ল’। সেই ভিডিওর নেপথ্যে বাজছে মকর সংক্রান্তি উপলক্ষ্যে তৈরি বিশেষ গান। তা থেকেই শুরু হয়েছে জল্পনা, তিনি হয়তো প্রয়াগরাজে যাচ্ছেন। বিদেশের মাটিতে থেকেও দেশীয় সংস্কৃতি ভুলে যাননি অভিনেত্রী। গত বছর অযোধ্যার রামমন্দিরে পুজো দিয়েছিলেন প্রিয়াঙ্কা। তাঁর লস এঞ্জেলসের বাড়িতেও নানা উৎসব অনুষ্ঠানের আয়োজন হয়। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে পূর্ণকুম্ভ। ভক্ত সমাগমে মুখরিত প্রয়াগরাজ। কয়েকদিন আগেই ভারতে এসেছেন অভিনেত্রী। এস এস রাজামৌলির একটি সিনেমায় তাঁকে দেখা যাবে বলে খবর। ব্যস্ততার মধ্যে কি পূর্ণকুম্ভে গেলেন নায়িকা?



