প্রয়াগরাজে পূর্ণকুম্ভে শামিল শিল্পপতি গৌতম আদানি। মঙ্গলবার স্ত্রী ও ছেলেকে নিয়ে মেলায় আসেন তিনি। প্রথমে ইসকনের ক্যাম্পে যান আদানি গোষ্ঠীর কর্ণধার। গত ১৩ জানুয়ারি থেকে সেখানে আদানি গোষ্ঠী ও ইসকনের যৌথ উদ্যোগে পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে ‘মাহপ্রসাদ সেবা’র আয়োজন করা হয়েছে। এদিন মহাপ্রসাদ তৈরির বিশাল রান্নাঘরও ঘুরে দেখেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান। পরে ত্রিবেণী সঙ্গমস্থলেও যান। আদানির মন্তব্য, মহাকুম্ভের আয়োজন দেখে আমি অভিভূত।’



