Bartaman Logo
২৭ মে, ২০২৬

পূর্ণকুম্ভে বিশেষ ব্যবস্থা ভারত সেবাশ্রমের

পূর্ণকুম্ভে বিশেষ ব্যবস্থা ভারত সেবাশ্রমের
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ণকুম্ভ উপলক্ষ্যে সাজ সাজ রব প্রয়াগজুড়ে। দেশ-বিদেশ থেকে আসবেন কয়েক কোটি পুণ্যার্থী। প্রবল ভিড়ের মধ্যে সাধু থেকে সাধারণ মানুষ—কারও যাতে কোনও ধরনের অসুবিধা না হয়, তার জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। প্রশাসনের পাশাপাশি পুণ্যার্থীদের সুবিধার্থে নিজেদের মতো করে ব্যবস্থাপনায় কোনও ত্রুটি রাখছে না ভারত সেবাশ্রম সঙ্ঘ। সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ জানান, পুণ্যার্থীদের জন্য আশ্রম ও মেলা তাঁবুতে থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে দু’বেলা প্রসাদ গ্রহণের সুযোগ থাকবে। তীর্থযাত্রীদের জন্য চিকিৎসক দল, অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে। সঙ্ঘের তরফে ৭-৮ হাজার স্বেচ্ছাসেবক থাকবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ