Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

পূর্ণকুম্ভ ২০২৫: প্রয়াগরাজগামী বিশেষ ট্রেনে পাথর হামলা, ভাঙল কাচ, আতঙ্কে যাত্রীরা

পূর্ণকুম্ভ ২০২৫: প্রয়াগরাজগামী বিশেষ ট্রেনে পাথর হামলা, ভাঙল কাচ, আতঙ্কে যাত্রীরা
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
হরপালপুর, ২৮ জানুয়ারি: প্রয়াগরাজগামী একটি বিশেষ ট্রেনে পাথর হামলা। গতকাল, সোমবার সকালে উত্তরপ্রদেশের হরপালপুর স্টেশনে ঘটনাটি ঘটেছে। এই সংক্রান্ত একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান)। ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে একদল দুষ্কৃতী পর পর পাথর ছুঁড়ে হামলা চালাচ্ছে। পাথরের আঘাতে ভেঙে গিয়েছে ট্রেনটির একাধিক জানলার কাচ।
Advertisement
সূত্রের খবর, ট্রেনটি ঝাঁসি থেকে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছিল। হরপালপুর স্টেশনে পৌঁছনোর পর ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। তখনই একদল দুষ্কৃতী হামলা চালায়। ঘোটা ঘটনায় আতঙ্কতি হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। ভয়ে আর্তনাদও করেন বেশ কয়েকজন যাত্রী। ট্রেনের এক যাত্রীর কথায়, “এদিন সন্ধ্যা আটটা নাগাদ ট্রেনটি ঝাঁসি থেকে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছিল। হরপালপুর স্টেশনে পৌঁছনোর পরই ট্রেনটিতে পাথর দিয়ে হামলা চালানো হয়। ট্রেনের মধ্যে শিশু এবং মহিলারা ছিলেন। তাঁরা আতঙ্কতি হয়ে পড়েন।” কিন্তু কে বা কারা এই হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। তবে রেলের একটি সূত্রের দাবি, রাত ২টো নাগাদ ট্রেনটি হরপালপুর স্টেশনে এসে পৌঁছয়। ট্রেনটিতে ওঠার জন্য বেশকিছু যাত্রী সেখানে অপেক্ষা করছিলেন। কিন্তু ট্রেনের দরজা বন্ধ থাকায় তাঁরা উত্তেজিত হয়ে পড়েন এবং হামলা চালান। এই ঘটনায় পুলিস এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তবে এই ঘটনায় যোগীরাজ্যে নিরাপত্তা নিয়ে ফের একবার উঠতে শুরু করেছে প্রশ্ন।
Advertisement
সম্পর্কিত সংবাদ