Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

পৌরাণিক ছবিতে ভিকি

পৌরাণিক ছবিতে ভিকি
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
পুরাণের নানা কাহিনি বড়পর্দায় দেখতে ভালোবাসেন দর্শক। বইতে পড়া গল্পের ভিজুয়াল ট্রিটমেন্ট সব সময়ই অন্যরকম। এই ধরনের গল্পে অভিনয় করার জন্য অপেক্ষা করেন অভিনেতারা। শোনা যাচ্ছে ভিকি কৌশলের কাছে এবার তেমনই একটি অফার এসেছে। ভারতীয় পুরাণের একটি বিশেষ অধ্যায়ের উপর কাজ শুরু করেছেন দিনেশ ভিজান। সেখানেই অন্যতম মুখ্য চরিত্রে ভিকিকে কাস্ট করেছেন তিনি। চিত্রনাট্য শুনেই ভিকি আগ্রহ দেখিয়েছিলেন। ইতিমধ্যে নাকি নতুন প্রজেক্টে সইও করে ফেলেছেন নায়ক। ‘জারা হটকে জারা বাঁচকে’র পর আবার কাজ করবেন ভিকি ও দীনেশ জুটি। সূত্রের খবর, পরের বছর শুরুর দিকে প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে। যেহেতু পুরাণের গল্প নিয়ে ছবি, তাই সেট ডিজাইন অত্যন্ত গুরুত্বরপূর্ণ। প্রাক প্রযোজনা স্তরে অন্তত আট মাস সময় লাগবে বলে খবর। সেক্ষেত্রে ২০২৫-এর শেষের দিকে শুরু হবে শ্যুটিং।  
Advertisement
সম্পর্কিত সংবাদ