Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন

প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ফের বলিউড ছবিতে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০২১ সালে ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। সঙ্গে ছিলেন আদর্শ গৌরব, রাজকুমার রাও। তিন বছর পর ফের বলিউডে কাজ করতে চলেছেন ‘দেশি গার্ল’। ২০২৫ সালেই তিনি ফিরবেন বলিউডি সিনে জগতে। গত কয়েক দিন ধরে সৌদি আরবে আয়োজিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে রয়েছেন অভিনেত্রী। 
Advertisement
সেখানে তিনি জানান, শীঘ্রই একটি ভারতীয় ছবির জন্য চুক্তিবদ্ধ  হবেন। তাঁর কথায়, ‘ভারত আমার সবটা জুড়ে। আমার দেশ। আমার কাজের শুরু মুম্বইয়ে। বলিউডে আমি বড় হয়েছি। এখন আমি সবথেকে বেশি মিস করি নাচ। আশা করি, খুব তাড়াতাড়ি আপনাদের সুখবর দিতে পারব। একটি বলিউডের ছবির কাজ শুরু করব।’
সম্পর্কিত সংবাদ