Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রিয়াঙ্কার ঝটিতি সফর

প্রিয়াঙ্কার ঝটিতি সফর
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। পরপর হলিউডের কাজ নিয়ে ব্যস্ত থাকা নায়িকা ফের ভারতীয় ছবিতে অভিনয় করছেন। এস এস রাজমৌলির পরিচালনায় প্রিয়াঙ্কা অভিনয় করছেন, এ খবর নতুন নয়। সেই ছবিতে মহেশ বাবুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নায়িকা। সদ্য হায়দরাবাদ বিমানবন্দরে পাপারাৎজির ফ্রেমবন্দি হয়েছেন প্রিয়াঙ্কা। সূত্রের খবর, রাজামৌলির ছবিটির কাজ করতেই দেশে এসেছিলেন তিনি। একেবারে নতুন লুকে এই ছবিতে ধরা দেবেন অভিনেত্রী। ঝটিতি সফর সেরে ফের তিনি টরেন্টো ফিরেছেন বলে জানা গিয়েছে। রাজামৌলির ছবি মানেই দর্শকের প্রত্যাশা অনেক বেশি। তার উপর মহেশ বাবু এবং প্রিয়াঙ্কাকেও ছক ভাঙা চরিত্রে দেখা যাবে বলে খবর।
Advertisement
সম্পর্কিত সংবাদ