Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রিয়াঙ্কার বিরতি

প্রিয়াঙ্কার বিরতি
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
শ্যুটিং থেকে সাময়িক বিরতি নিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত জানুয়ারি থেকে ভারতেই রয়েছেন নায়িকা। কারণ এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে নায়িকা হচ্ছেন তিনি। এখানে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কার অভিনয়। তবে এর মাঝেই অভিনেত্রীর ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে। সে কারণেই কয়েক দিনের জন্য বিরতি নিলেন নায়িকা। সদ্য মুম্বইয়ে আসেন তিনি। সে ছবি ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায়। রাজামৌলির ছবির বিষয়টি এখনও নিশ্চিত করেননি প্রিয়াঙ্কা। তবে সূত্রের খবর, এই সিনেমার প্রস্তুতির জন্যই এতদিন হায়দরাবাদে রয়েছেন নায়িকা। ভাইয়ের বিয়ের পর্ব মিটলেই আবারও তিনি ফিরে যাবে সেখানে। শোনা যাচ্ছে, এই ছবির জন্য নাকি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন অভিনেত্রী। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ