Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রণবের পাশেই মনমোহনের স্মৃতিসৌধের প্রস্তাব কেন্দ্রের

প্রণবের পাশেই মনমোহনের স্মৃতিসৌধের প্রস্তাব কেন্দ্রের
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: মনমোহন সিংয়ের স্মরণে স্মৃতিসৌধ তৈরি হবে রাজঘাটে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রীর পরিবারকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রস্তাবিত এলাকার মধ্যেই রয়েছে স্মৃতিস্থল। সেখানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মনমোহন সিংয়ের পরিবারের পক্ষ থেকে সম্মতি মিললে রাজঘাটকেই চূড়ান্ত স্থান হিসেবে বেছে নেওয়া হবে। তখন পাশাপাশি স্থান পাবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মারক তৈরি নিয়ে এখনও অনেক কাজ বাকি। কেন্দ্রীয় সরকার সরাসরি স্মৃতিসৌধ তৈরি করতে পারে না। নিয়ম অনুযায়ী, এই কাজের তদারকির জন্য একটি ট্রাস্ট তৈরি করতে হবে। প্রয়াত প্রধানমন্ত্রীর পরিবারের থেকে সম্মতি না আসায় এখনও ট্রাস্ট গঠন করা যায়নি। জানা গিয়েছে, গঠনের পরই ট্রাস্টের হাতে প্রস্তাবিত ১ থেকে দেড় একর জমি তুলে দেওয়া হবে। পাশাপাশি স্মৃতিসৌধের জন্য ২৫ লক্ষ টাকাও দেওয়া হবে ট্রাস্টকে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ