Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রোমোটারকে গুলি

প্রোমোটারকে গুলি
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফের হাওড়ার প্রকাশ্য রাস্তায় চলল গুলি। শুক্রবার রাত দশটা নাগাদ লিলুয়ার গোশালা এলাকায় স্থানীয় প্রোমোটার রাজেশ সিংকে লক্ষ্য করে তাঁর বাড়ির সামনেই গুলি চালায় দুই দুষ্কৃতী। রাজেশের পাঁজরে গুলি লাগে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে যায় লিলুয়া থানার পুলিস। জানা গিয়েছে, নিজের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল রাজেশ। একটি বাইকে চেপে মুখ ঢাকা অবস্থায় দুই দুষ্কৃতী হঠাৎ তাঁর সামনে এসে দাঁড়ায়। গুলি চালিয়েই চম্পট দেয় তারা। প্রসঙ্গত, এর আগে একাধিক খুনের মামলায় জেল খেটেছে রাজেশ। বর্তমানে জমি বাড়ির প্রোমোটার হিসেবেই পরিচিতি তার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ