সংবাদদাতা, কাকদ্বীপ: প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল এক নাবালক। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার বৈরাগী চক এলাকায়। পুলিস ওই নাবালিকার দুই আত্মীয়কে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য এক গ্রামের বাসিন্দা এক নাবালিকার সঙ্গে দু’বছর ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই নাবালকের বাবা বলেন, ‘২২ ফেব্রুয়ারি রাত ১২টা নাগাদ ছেলের মোবাইলে একটি ফোন আসে। তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর সে বাড়ি ফেরেনি। আমরা খোঁজাখুঁজি করলেও ছেলের খোঁজ পাইনি।



