সংবাদদাতা, পুরাতন মালদহ: এ যেন কোনও এক সিনেমার প্রেমিক যুগলের ট্রাজেডির চিত্রনাট্য! প্রেমিকার আত্মঘাতীর চার দিন পর শুক্রবার সন্ধ্যায় প্রেমিকও আত্মঘাতী হল। চলতি সপ্তাহের গত মঙ্গলবার মালদহের গাজোলে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় বছর বাইশের এক যুবতী। তাঁর মৃত্যুর চার দিনের মাথায় ভ্যালেন্টাইনের দিনে সন্ধ্যায় সুইসাইড নোট লিখে যুবকও গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন। পুলিস ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিকে, মৃত যুবক সুইসাইড নোটে নিজের বাবা এবং মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে গিয়েছেন। নিজের প্রেমিকার পাশে নিজের নাম লিখে গিয়েছেন। তাঁর জীবনের শেষ ইচ্ছের কথা উল্লেখ করে নোটে লিখেছেন, ‘‘আমি আমার বাবানের (প্রেমিকার ডাক নাম) কাছে যাচ্ছি। শুধু আমার একটা ইচ্ছে রেখ, আমার বাবানকে যেখানে দাহ করা হয়েছে সেখানে আমাকেও দাহ করিও। আমি আমার বাবানকে নিয়ে অন্য জন্মে তোমাদের কাছে আসব।’’
Advertisement
পুলিস জানিয়েছে, মৃতের নাম রোহিত ভৌমিক (২২)। বাড়ি শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাচামারিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সে তাঁর দাদুর কাছে থাকতেন। ছয় মাস আগে পাশের গাজোল ব্লকের বিধানপল্লির যুবতী মৌমিতা ঋষির (২২) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত মঙ্গলবার ওই যুবতী গাজোল থেকে পুরাতন মালদহে ঘুরতে আসেন। পরে বাড়ি ফিরে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ। এদিন সন্ধ্যায় যুবকের বাড়ি গিয়ে দেখা গেল মৃতের আত্মীয়রা খুব কাঁদছিলেন। তাদের হাতে ছিল সুইসাইড নোট।
যুবকের দাদু সুব্রত সাহা বলেন, ও গাজোলের একটি মেয়েকে খুব ভালোবাসত। মেয়েটি মঙ্গলবার মারা যায়। তারপর থেকে ও মানসিক অবসাদে ভুগতে থাকে। আমরা দেখেশুনে রাখতাম, যেন কিছু করে না বসে। এদিন আমাদের সব শেষ হয়ে গেল। এদিন সন্ধ্যায় ছেলটির বাড়িতে সমবেদনা জানাতে আসেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্যাম মণ্ডল। তিনি বলেন, আমাদের ওয়ার্ডে বাড়ি। তাঁর বাবা এবং মা বাইরে থাকেন। প্রেমঘটিত কারণে মারা গিয়েছে। আমরা শোকাহত। মালদহ থানার পুলিস জানিয়েছে, একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।