Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রেমিক যুগলের থেকে তোলাবাজির চেষ্টা, মার

প্রেমিক যুগলের থেকে তোলাবাজির চেষ্টা, মার
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর কালদিঘি পার্কে মারপিটের ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। সোমবার সরস্বতী পুজো উপলক্ষ্যে গঙ্গারামপুর শহরের এই পার্কে ভিড় ছিল চোখে পড়ার মতো। বসন্তপঞ্চমীর দিন প্রেমিক যুগলরা ভিড় করে এই পার্কে। অনেকে পরিবার নিয়ে আসেন। বন্ধুদের নিয়ে ভিড় করে অনেকে। এই সুযোগকে কাজে লাগিয়ে পার্কে কালেকশন করতে আসে শহরের বৃহন্নলা টিম। পার্কে গিয়ে প্রেমিক যুগলদের কাছে জোরজুলম টাকা আদায় করে বলে অভিযোগ। দুপুরে এমন এক প্রেমিক যুগলের কাছে গিয়ে বড় অঙ্কের টাকা দাবি করে। তোলাবাজি দিতে অস্বীকার করে ওই যুগল। যা মেনে নিতে পারেনি ওই বৃহন্নলার দল। শুরু হয় বচসা। তারপরেই যুবক ও বৃহন্নলা হাতাহাতিতে জড়িয়ে পরে। দু’পক্ষের মধ্যেই ব্যাপক মারধর চলে। পার্কে থাকা অন্যরা সেই ভিডিও মোবাইলের রেকর্ড করে নেয়। পরে সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। পার্কের ভিতরে এহেন অবস্থা প্রকাশ্যে আসতেই নিন্দা শুরু হয়েছে। পার্কের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। যুবককে একা পেয়ে বাঁশ দিয়ে মারধর করতে দেখা গিয়েছে। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিস পার্কে আসে। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আতঙ্ক মুক্ত হন পার্কে আসা তরুণ তরুণীরাও। যদিও প্রেমিক যুগল ও বৃহন্নলা বিষয়টিকে থানা অবধি টেনে নিয়ে যাননি। 
Advertisement
তবে, শহরের পার্কে বেড়াতে এসে তোলাবাজির খপ্পরে পড়তে হবে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। যে কোনও সময় বড় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেই আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছে পুলিস।   
Advertisement
সম্পর্কিত সংবাদ