প্রেমে কি সিলমোহর দিলেন শাহরুখ কন্যা সুহানা খান? অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দের সঙ্গে তাঁর নতুন বছর শুরুর উদযাপন দেখে এই জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। বর্ষবরণের রাতে পরিবারের সঙ্গে ছিলেন না সুহানা। বরং তিনি ব্যস্ত ছিলেন অগস্ত্যর সঙ্গে। জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’-এর হাত ধরে ডেবিউ করেছিলেন দু’জনেই। এরপরই শাহরুখের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে সুহানাকে।