প্রেম করছেন খুশি কাপুর ও বেদাঙ্গ রায়না। গত বছর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা ইন্ডাস্ট্রিতে। একাধিক অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। তবে কেউই এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি। যদিও শ্রীদেবী কন্যার পোস্ট করা একটি সাম্প্রতিক ছবি ইঙ্গিত দিচ্ছে, তিনি হয়তো সম্পর্কে সিলমোহর দিলেন। সদ্য বিদেশ গিয়েছিলেন খুশি। বিলাসবহুল ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তাঁর হাতে একটি ব্রেসলেট নজর কাড়ে। সেখানে বেদাঙ্গের নাম খোদাই করা। এর মাধ্যমেই উস্কেছে জল্পনা। তবে কি এভাবেই বেদাঙ্গের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দিলেন নায়িকা? উল্লেখ্য, জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন বেদাঙ্গ ও খুশি।



