Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় আত্মঘাতী কিশোর

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় আত্মঘাতী কিশোর
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: সরস্বতী পুজোর দিন গ্রামের কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে নাকচ করায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক কিশোর। মঙ্গলবার রাত দেড়টা নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই কিশোরের মৃত্যু হয়। মৃতের নাম সুজয় হালদার(১৭)। বাড়ি মুর্শিদাবাদ থানার পলাশডাঙায়। একমাত্র ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাবা। কোনও অভিযোগ হয়নি বলেই জানিয়েছে পুলিস।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট অবস্থায় ছেলে মেয়েকে বাবার কাছে রেখে বাড়ি ছেড়ে পালান মা। পেশায় মৎস্যজীবী সন্তোষ হালদার ছেলে মেয়েকে বড় করেন। বছর খানেক আগে মেয়ের বিয়ে হয়েছে। সুজয় হালদার মাধ্যমিকের পর আর স্কুল যায়নি। গত সরস্বতী পুজোর দিন গ্রামের পুজোমণ্ডপে গিয়ে সমবয়সী এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয় সুজয়। মৃতের দিদি বৃষ্টি দাস বলেন, ভাই ওই মেয়েকে ভালোবাসত বলেই জানতাম। সরস্বতী পুজোর দিন আড়ালে ডেকে কথা বলতে গিয়েছিল বলেই শুনেছি। রাজি না হওয়ায় ভাই অভিমানে কীটনাশক খায়। প্রেমিকার কাছে ধাক্কা খেয়ে সুজয় দোকান থেকে ঘাসমারা কীটনাশক কিনে মাঠে গিয়ে খেয়ে নেয়। কিশোরকে রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মৃতের বাবা সন্তোষ হালদার বলেন, স্ত্রী চলে যাওয়ার পর দুই ছেলেমেয়েকে বহু কষ্টে বড় করেছি। ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। রাতে ফিরে এসে সব জানতে পারি। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। সব চুরমার হয়ে গেল।
Advertisement
সম্পর্কিত সংবাদ