অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে কখনও সিলমোহর দেননি। তা সত্ত্বেও মালাইকা আরোরার সঙ্গে অর্জুনের বিচ্ছেদ গুঞ্জন নিয়ে চর্চা ইন্ডাস্ট্রিজুড়ে। এমনকী, সদ্য অর্জুনের ‘আমি সিঙ্গল’ মন্তব্য, সেই গুঞ্জনের পালে হাওয়া জুগিয়েছে। এই আবহে মালাইকার একটি পোস্ট ফের সেই জল্পনা উস্কে দিল। সেখানে লেখা, ‘আমার রিলেশিপ স্টেটাস’। ‘ইন আ রিলেশনশিপ’ বা ‘সিঙ্গল’ অপশনে সম্মতি দেননি অভিনেত্রী। এর মধ্যে তৃতীয় অপশনটি বেছে নিয়েছেন মালাইকা। সেখানে লেখা ছিল ‘হেহেহে’। অর্থাৎ প্রেম নিয়ে সরাসরি উত্তর না দিয়ে হেসে এড়িয়ে যেতে চান। মালাইকার মনের মানুষ কে, তা আপাতত ধোঁয়াশাই থাক।



