নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের জন্য আয়োজিত হচ্ছে প্রদর্শনী ফুটবল ম্যাচ। আগামী রবিবার অশোকনগর স্টেডিয়ামে লেজেন্ড রেডের মুখোমুখি হবে লেজেন্ড ব্লু। মাঠে নামবেন প্রাক্তন ফুটবলাররা। সম্প্রতি জার্সি উদ্বোধন অনুষ্ঠানে তিন প্রধানের কর্তারা ছাড়াও হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনহা।



