প্রেমিকাকে নিয়ে রেড কার্পেটে হেঁটে চমক দিলেন ‘মিস্টার রোভার’, ‘মিল্ক’ খ্যাত অস্কারজয়ী হলিউড অভিনেতা শন পেন। সদ্য একটি চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শন। সেখানে বান্ধবীকে নিয়ে রেড কার্পেটে হাঁটেন তিনি। জানা গিয়েছে, শনের প্রেমিকা ভালেরিয়া নিকোভ পেশায় মডেল। তাঁদের বয়সের ফারাক ৩৪ বছর।



