Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক স্ট্রিট ডাকাতি কাণ্ডে জড়িত বিনোদ দু’বছর আগে ধরা পড়েছিল নিউটাউনে

পার্ক স্ট্রিট ডাকাতি কাণ্ডে জড়িত বিনোদ দু’বছর আগে ধরা পড়েছিল নিউটাউনে
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিটে প্রযোজনা সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় অভিযুক্ত বিনোদ রাও নিউটাউনে লুটের ঘটনায় ধরা পড়েছিল বছর দুই আগে। জামিনে ছাড়া পেয়ে বিভিন্ন ডাকাত দলের টিপার হিসেবে কাজ করছিল সে। তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে পুলিসের। তার সঙ্গে কোন কোন ডাকাত দলের যোগাযোগ রয়েছে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
Advertisement
কয়েকদিন আগে পার্ক সার্কাস এলাকায় একটি প্রযোজনা সংস্থার অফিসে সাত লক্ষ টাকা ডাকাতি করে পালায় চারজনের ডাকাত দল। তদন্তে নেমে পুলিস চারজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে রয়েছে বিনোদ রাও। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, সে বিভিন্ন জায়গায় গাঁজার আসরে যেত। সেখানে হাজির থাকত ডাকাতিতে অভিযুক্তরা। এখান থেকেই দুষ্কৃতী কার্যকলাপে জড়িয়ে পড়ে। ২০২২ সালে নিউটাউনে 
একটি বাড়িতে পাঁচজনের একটি ডাকাত দল হানা দিয়েছিল। তাতে ছিল  বিনোদ। লুটের ভাগের টাকা সে পেয়েছিল। কিন্তু বছর খানেক আগে জামিন পায়। আবার বিভিন্ন ডাকাত দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। এবার ঠিক করে সে নিজে কোনও অপারেশনে যাবে না। পরিবর্তে কোথায় কার বাড়ি, ফ্ল্যাট বা অফিসে ডাকাতি করলে টাকা পাওয়া যাবে এই খবর দেবে। তার বিনিময়ে লুটের ভাগ নেবে। সেইমতো সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। স্থানীয়দের সঙ্গে আলাপ জমিয়ে খবরাখবর নিত কোন বাড়ি বা ফ্ল্যাটে ডাকাতি করলে টাকা আসতে পারে। একইসঙ্গে বিভিন্ন অফিস পাড়ায় ঘুরে সেখানকার নিরাপত্তা রক্ষীদের ভাব জমিয়ে খবরাখবর নিত। সেই খবর বিভিন্ন ডাকাত দলকে জানাত। পার্ক স্ট্রিটের এই প্রয়োজনা সংস্থার খবর সে এইভাবে পেয়েছিল। কোন কোন এলাকার সে তথ্য সরবরাহ করেছে ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ