Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক স্ট্রিটে ডাকাতি: ভাঙা পা চিনিয়ে দিল মূল অভিযুক্তকে  

পার্ক স্ট্রিটে ডাকাতি: ভাঙা পা চিনিয়ে দিল মূল অভিযুক্তকে  
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাঙা পা চিনিয়ে দিল পার্ক স্ট্রিটে এক প্রযোজনা সংস্থার অফিসে ডাকাতির মূল পান্ডা কামরান আহমেদকে। তাকে ওড়িশার বস্তা থেকে গ্রেপ্তার করে বুধবার ভোরে কলকাতায় আনা হয়। তার বিরুদ্ধে  ছিনতাই, তোলাবাজি, গুলি চালানো সহ একাধিক অভিযোগ রয়েছে। 
Advertisement
পার্ক স্ট্রিটে ওই প্রযোজনা সংস্থার অফিসে কয়েকদিন আগে চার লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটে। হেলমেট পরে আসা দুষ্কৃতীরা সেখানকার কর্মীদের ছুরি দেখিয়ে ওই টাকা লুট করে পালায়। সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানা যায়, ডাকাতি করে দৌড়ে পালাতে গিয়ে একজন বাঁ পায়ে আঘাত পেয়েছে। চোট পেয়ে সে বসে পড়ে। তখন সহযোগীরা ধরে ধরে তাকে নীচে নামায়। একটি গাড়িতে করে পালায় সকলে। 
আঘাতের ধরন দেখে তদন্তকারীরা বুঝতে পারেন, অভিযুক্তকে পায়ে প্লাস্টার করতে হবে। তিন অভিযুক্ত ধরা পড়ার পর তদন্তকারীরা জানতে পারেন, চক্রের মুল পান্ডা কামরান ওড়িশায় তার মাসির বাড়িতে রয়েছে। ডাকাতির করে পালানোর সময় তারই আঘাত লাগে। তবে তার চিকিৎসা সে করিয়েছে স্থানীয় হাতুড়ের কাছে। কামরানের পায়ে প্লাস্টার পড়েছে। একদিন কলকাতায় থাকার পরেই সে ওড়িশায় পালিয়েছে। এরপরই পার্ক স্ট্রিট থানার অফিসাররা ওড়িশায় তার মাসির বাড়িতে পৌঁছে যান। গেট খুলে ভিতরে ঢুকতেই তাঁরা দেখেন, পায়ে প্লাস্টার নিয়ে একজন বসে। অভিযুক্তকে চিহ্নিত করতে অসুবিধা হয়নি তদন্তকারীদের। হাতেনাতে ধরা হয় তাকে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ