নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাটা স্টিল র্যাপিড দাবায় প্রথম দিনেই নজর কাড়লেন উজবেকিস্তানের আব্দুসাত্তোরভ নোদিরবেক। শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বুধবার ভারতীয় তারকা প্রজ্ঞানন্দকে হারিয়েছেন এই তরুণ গ্র্যান্ডমাস্টার। একইদিনে জার্মানির ভিনসেন্ট কিমারকেও হারিয়েছেন তিনি। অন্যদিকে, প্রথম গেমে হারের ধাক্কা সামলে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের সঙ্গে ড্র করেন প্রজ্ঞা।
Advertisement



