স্বামী নিকের জন্য  বিদেশের মাটিতেই করবা চৌথের ব্রত প্রিয়াঙ্কার
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মার্কিন মুলুকেও ভারতীয় সংস্কৃতির উদযাপন করতে ভোলেন না অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নবরাত্রি থেকে গণেশ চতুর্থী— সমস্ত উৎসবে শামিল হন তিনি। এবার স্বামী নিক জোনাসের মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন অভিনেত্রী। হাতের মেহেন্দিতে মেয়ে মালতীর নামের আদ্যক্ষর লিখেছেন প্রিয়াঙ্কা। নিয়ম মেনে রীতি পালন করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন স্বামী নিক। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। পাশাপাশি মেয়ে মালতী ও নিকের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার গোটা পৃথিবী রয়েছে এই এক ফ্রেমে।’ উল্লেখ্য, প্রিয়াঙ্কা অভিনীত ‘বারাণসী’র কাজ চলছে পুরোদমে। এস এস রাজামৌলির এই সিনেমা মুক্তি পাবে আগামী বছর এপ্রিল মাসে। 

Advertisement