Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগোলা মুক্ত সংশোধনাগার থেকে পালানো বন্দি পাকড়াও

লালগোলা মুক্ত সংশোধনাগার থেকে পালানো বন্দিকে গ্রেপ্তার করল পুলিশ। যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত ওই বন্দিকে শনিবার দুপুরে লালগোলা স্টেশন লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

লালগোলা মুক্ত সংশোধনাগার থেকে পালানো বন্দি পাকড়াও
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: লালগোলা মুক্ত সংশোধনাগার থেকে পালানো বন্দিকে গ্রেপ্তার করল পুলিশ। যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত ওই বন্দিকে শনিবার দুপুরে লালগোলা স্টেশন লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

ভগবানগোলার এসডিপিও বিমান হালদার বলেন, মঙ্গলবার সাইদুল মিয়াঁ নামে ওই বন্দি মুক্ত সংশোধনাগার থেকে বেরিয়ে আর ফেরেনি। রাতেই সংশোধনাগার কর্তৃপক্ষ লালগোলা থানায় লিখিত অভিযোগ করে। তার ভিত্তিতে খোঁজ শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে স্টেশনের কাছ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। লালগোলা মুক্ত সংশোধনাগারের সুপার উত্তম কুমার বলেন, পালাতক বন্দিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আদালতে তোলা হবে। তারপর আদালত পরবর্তী পদক্ষেপ করবে।
সাইদুলের বাড়ি মালদহ জেলার ইংলিশবাজার থানার মিল্কি জিএস কলোনিতে। স্ত্রীকে খুনের দায়ে তার যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছিল। সাজা ঘোষণার পর থেকে সে বর্ধমান সংশোধনাগারে ছিল। সন্তোষজনক আচরণের কারণে ছ’মাস আগে তাকে লালগোলা মুক্ত সংশোধনাগারে পাঠানো হয়। সাইদুল সংশোধনাগার লাগোয়া এলাকায় একটি চায়ের দোকান চালাত। মঙ্গলবার সকাল ৮টায় রোজকার মতো সে সংশোধনাগার থেকে বের হয়। বিকেল ৫টায় বাকিরা ফিরে এলেও সাইদুল ফেরেনি। বিষয়টি সংশোধনাগার কর্তৃপক্ষের নজরে আসতেই লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ