Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, গ্রেপ্তার এক

প্রধানমন্ত্রীকে গালিগালাজ,   গ্রেপ্তার এক
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগে বেলঘরিয়া থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম তারকেশ্বর গোন্দ। তিনি বেলঘরিয়ায় ভাড়া বাড়িতে থাকলেও আসল বাড়ি বিহার। তিনি টেক্সম্যাকো কারখানার কর্মী। ধৃতকে এদিন বারাকপুর মহকুমা আদালতের বিচারক জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। বেলঘরিয়ার আইনজীবী তথা বিজেপি নেতা সুদীপ্ত রায় বলেন, সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গালিগালাজ করা হয়েছে, তা সুস্থ রুচির ব্যক্তির পক্ষে সম্ভব নয়। থানায় অভিযোগ করেছিলাম। পুলিশ পদক্ষেপ নিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ