Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

দু’দিনের সফরে আর্জেন্তিনায় প্রধানমন্ত্রী

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফর সেরে এবার আর্জেন্তিনা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের এই সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং অংশীদারিত্বের নিয়ে সে দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোদির আলোচনা হওয়ার কথা।

দু’দিনের সফরে আর্জেন্তিনায় প্রধানমন্ত্রী
  • ৬ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

বুয়েনস আইরেস: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফর সেরে এবার আর্জেন্তিনা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের এই সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং অংশীদারিত্বের নিয়ে সে দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোদির আলোচনা হওয়ার কথা। স্থানীয় সময়ে শুক্রবার সন্ধ্যায় বুয়েনস আইরেসে পৌঁছান প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে জানান,  আর্জেন্টাইন প্রেসিডেন্ট জ্যাভিয়ার মিলেইয়ের সঙ্গে আলোচনার জন্য মুখিয়ে রয়েছি। 

Advertisement

উল্লেখ্য, ৫৭ বছর পর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী লাতিন আমেরিকার এই দেশে এলেন। 
এদেশের পৌঁছনোর আগেই মোদি জানিয়েছিলেন, লাতিন আমেরিকার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আর্জেন্তিনা হল অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ভবিষ্যতে আর্জেন্তিনার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে। এতে একইসঙ্গে গোটা লাতিন আমেরিকার সঙ্গে সুষ্ঠু বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা সম্ভব হবে।  
এদিকে মোদির সফরকালেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আর্জেন্তিনা সফরের প্রসঙ্গ টানেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বলেন, আর্জেন্তিনার সঙ্গে ভারতের সম্পর্ক বহু পুরনো। ১৯৬৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী  বুয়েনস আইরেসে গিয়েছিলেন। তিনি আরও বলেন, ৫০’-৬০’ সালে রাষ্ট্রসঙ্ঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা নিয়েছিলেন আর্জেন্তিনার প্রখ্যাত অর্থনীতিবিদ রাউল প্রেবিস। বর্তমানে মোদি ‘গ্লোবাল সাউথ’ বলে যে শব্দবন্ধ  বার বার বলছেন তার উৎপত্তি হয়েছিল সেখান থেকেই। যদিও ১৯৬০ সালে ব্রিটিশ ব্যাঙ্কার অলিভার ফ্র্যাঙ্ক ‘গ্লোবাল সাউথ’-এর উল্লেখ করেছিলেন।  
জানা যাচ্ছে, ১৭তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে আর্জেন্তিনা থেকে মোদি ব্রাজিলে যাবেন। সেখান থেকে নামিবিয়া হয়ে দেশে ফিরবেন।   

Advertisement
সম্পর্কিত সংবাদ