Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কন্যাকুমারীতে ন্যাশনাল যোগা অলিম্পিয়াডে যাচ্ছে শ্যামপুরের প্রিয়াঞ্জনা

কন্যাকুমারীতে ন্যাশনাল যোগা অলিম্পিয়াডে যাচ্ছে শ্যামপুরের প্রিয়াঞ্জনা
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ন্যাশানাল যোগা অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হবে  কন্যাকুমারীতে। রাজ্যের মহিলা যোগা দলের হয়ে সেই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী প্রিয়াঞ্জনা জানা। তামিলনাড়ুর কন্যাকুমারীতে ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত স্কুলভিত্তিক এই যোগা অলিম্পিয়াড হবে। রাজ্য থেকে পুরুষ ও মহিলা প্রতিযোগীরা তাতে অংশ নেবেন। অনূর্ধ্ব ১৭ মহিলা ট্র্যাডিশনাল যোগা বিভাগে রাজ্য থেকে চারজন অংশ নিচ্ছে। তার মধ্যে রয়েছে হাওড়া জেলার একমাত্র প্রতিনিধি প্রিয়াঞ্জনা। এছাড়াও পশ্চিম মেদিনীপুর থেকে একজন এবং নদীয়া থেকে দু’জন এই দলে সুযোগ পেয়েছে।

Advertisement

গত ৯ এবং ১০ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রশিক্ষণের পর বুধবার তারা কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দেয়। জানা গিয়েছে, জানুয়ারি মাসে মহারাষ্ট্রে ন্যাশনাল স্কুল গেমসে যোগা প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছিল প্রিয়াঞ্জনা। এছাড়া বছর দুয়েক আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে ট্র্যাডিশনাল ও রিদমিক যোগাসনে সোনা ও আর্টিস্টিক যোগাসনে রুপোর পদক পেয়েছিল। ছাত্রীর এই সাফল্যে খুশি নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অরুণাভ বাজানি। তিনি বলেন, প্রিয়াঞ্জনা আমাদের বিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে। আমাদের আশা, এবারেও আমাদের সকলের মুখ উজ্জ্বল করবে সে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ