Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পিরগঞ্জে পাকা সেতুর দাবিতে অবস্থান বিক্ষোভ

পিরগঞ্জে পাকা সেতুর দাবিতে অবস্থান বিক্ষোভ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর-পিরগঞ্জ মহানন্দা নদীর উপর কংক্রিটের সেতুর দাবিতে মঙ্গলবার দিনভর অবস্থান বিক্ষোভ করলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মহিলারাও এই বিক্ষোভে প্ল্যাকার্ড হাতে অংশ নেন। 
Advertisement
স্থানীয় থানার পুলিস গিয়ে তাঁদের বুফিয়ে অবরোধ তুলে দেয়। আগামী দিনে সেতু তৈরি না হলে গ্রামবাসীরা ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। পিরগঞ্জের বাসিন্দা জিসান আহমেদ বলেন, ২০২২ সালের ৩১ জুলাই জেলা প্রশাসনের আধিকারিকরা বেহাল সেতুটি পরিদর্শন করেন। 
তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিন মাসের মধ্যে কংক্রিটের সেতু হবে। কিন্তু তিন বছর অতিক্রান্ত হলেও এক বস্তা সিমেন্ট বা একটি ইটও পড়েনি। উল্টে শুনেছি কয়েক লক্ষ টাকা ব্যয়ে ঘাটের টেন্ডার হবে। 
ওই শীর্ষ আধিকারিকদের এখানে আসতে হবে। আমরা কাজ চাই। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলোন হবে। ভোট বয়কট হবে। মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে খতিয়ে দেখা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ