Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগের সরকারি বিভাগে আবেদন চাকরিহারাদের

আগের সরকারি বিভাগে আবেদন চাকরিহারাদের
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,  দক্ষিণ ২৪ পরগনা: আগে যেই স্কুলে বা যে সরকারি দপ্তরে কাজ করতেন, সেখানে আবেদন করা শুরু করেছেন চাকরিহারা স্কুল শিক্ষকরা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় যেসব শিক্ষকের চাকরি গিয়েছে, তাঁদের অনেকেই আগে প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরে ২০১৬ সালে পরীক্ষা দিয়ে হাই স্কুলের শিক্ষক হন। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে তাঁরা এখন কর্মহীন। এইসব চাকরিহারা শিক্ষকরা যদি আগে সরকারি কোনও জায়গায় কাজ করে থাকেন, তাহলে সেখানে তাঁরা আবেদন করতে পারবেন বলে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই মতো বেশ কয়েকজন এমন আবেদন করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক বলেন, পাঁচ, ছয়জন শিক্ষক আমাদের এখানে চিঠি দিয়েছেন। শিক্ষাদপ্তরেও যাতে তাঁরা এর প্রতিলিপি জমা দেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে বিকাশভবন থেকে যেমন নির্দেশ আসবে, সেই মতো পদক্ষেপ করব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ