Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাষ্ট্রপতির বঙ্গ সফর ৩০ জুলাই, যাবেন দক্ষিণেশ্বরেও

রাষ্ট্রপতির বঙ্গ সফর ৩০ জুলাই, যাবেন দক্ষিণেশ্বরেও
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩০ জুলাই বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। ওই দিনই দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে কল্যাণী পৌঁছনোর কথা রয়েছে তাঁর। বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে তিনি মা ভবতারিণীর আরতি করতে পারেন বলে জানা গিয়েছে। পরের দিন, ৩১ জুলাই রাজভবনে বিশিষ্টজনদের সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে। সেদিনই দুপুরে কলকাতা থেকে দেওঘরের উদ্দেশে রওনা দেবেন তিনি। রাষ্ট্রপতির সফরের জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ