কোচি, ২২ অক্টোবর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টারে বিপত্তি। কেরলের প্রমাদম স্টেডিয়ামে পৌঁছয় রাষ্ট্রপতির কপ্টার। সেখানেই কপ্টার অবতরণ করে। কিন্তু অবতরণের পর হেলিপ্যাডের টারম্যাকের একটি অংশ বসে যায়। যরে ফলে রাষ্ট্রপতির কপ্টারটিও একদিকে হেলে যায়। সূত্রের খবর, কপ্টারটি টারম্যাক ছোঁয়ার পরেই সেটি বসে গিয়েছিল। যার ফলে একটি চাকা টারম্যাকের উপরই বসে যায়। যদিও তখন কপ্টার থেকে নেমে পড়েছিলেন রাষ্ট্রপতি। বিষয়টি দেখে ছুটে যান রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষী থেকে শুরু করে পুলিশ ও দমকলের কর্মীরা। টারম্যাকে কপ্টারটি ঠেলে সোজা করেন সকলে। যদিও রাষ্ট্রপতি মুর্মুর কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।



