Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কলম্বিয়ায় প্রকাশ্য সভায় গুলিবিদ্ধ প্রেসিডেন্ট পদপ্রার্থী, গ্রেপ্তার নাবালক

কলম্বিয়ায় প্রকাশ্য সভায় গুলিবিদ্ধ প্রেসিডেন্ট পদপ্রার্থী, গ্রেপ্তার নাবালক
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বোগোতা: প্রকাশ্য সভায় প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবেকে লক্ষ্য করে তিনবার গুলি চালাল আততায়ী। শনিবারের এই ঘটনাটি কলম্বিয়ার বোগোতা পার্কের। ঘটনাস্থল থেকে ১৫ বছর বয়সি এক নাবালককে গ্রেপ্তার করেছে পুলিস। সূত্রের খবর, বক্তৃতার মাঝে পিছন থেকে মিগুয়েলের উপর গুলি চালানো হয়। প্রেসিডেন্ট পদপ্রার্থীর মাথায় ও গলায় গুলি লাগে। ঘটনার একধিক ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মিগুয়েল। কলম্বিয়ার ডেমোক্র্যাটিক সেন্টার পার্টির সদস্য মিগুয়েল। রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় তিনি। ২০২২ সাল থেকে সামলাচ্ছেন সেনেটরের দায়িত্ব। বাবা ব্যবসায়ী হওয়া সত্ত্বেও ইউনিয়নের নেতা ছিলেন। মা ডায়ানা টুরবে ছিলেন সাংবাদিক। ১৯৯০ সালে তাঁকে অপহরণ করে ড্রাগ মাফিয়া পাবলো এসকোবার। পাঁচ মাস বন্দি থাকার পর পুলিস ও অপহরণকারীদের গুলির লড়াইয়ে প্রাণ হারান ডায়ানা। ‘নিউজ অব আ কিডন্যাপিং’-এ সেই কাহিনি তুলে ধরেছেনে সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ