Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামী শিক্ষাবর্ষে কার্শিয়াংয়ে পুরোদমে চালু প্রেসিডেন্সির তৃতীয় ক্যাম্পাস, চলছে নিয়োগ

কার্শিয়াংয়ের ডাওহিলে প্রেসিডেন্সির তৃতীয় ক্যাম্পাস আগামী শিক্ষাবর্ষ থেকে পুরোদমে চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট এগজাম কন্ট্রোলার, অধ্যাপক, লাইব্রেরিয়ানসহ ১০টি পদে নিয়োগ প্রক্রিয়ার জন্য ইন্টারভিউ শুরু করেছিল বিশ্ববিদ্যালয়।

আগামী শিক্ষাবর্ষে কার্শিয়াংয়ে পুরোদমে চালু  প্রেসিডেন্সির তৃতীয় ক্যাম্পাস, চলছে নিয়োগ
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কার্শিয়াংয়ের ডাওহিলে প্রেসিডেন্সির তৃতীয় ক্যাম্পাস আগামী শিক্ষাবর্ষ থেকে পুরোদমে চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট এগজাম কন্ট্রোলার, অধ্যাপক, লাইব্রেরিয়ানসহ ১০টি পদে নিয়োগ প্রক্রিয়ার জন্য ইন্টারভিউ শুরু করেছিল বিশ্ববিদ্যালয়। সেটি শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ পদে যোগ্য প্রার্থী মিলেছে। অনেকে কাজে যোগও দিয়েছেন। 

Advertisement

আপাতত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটি পুরোদমে চালু হবে সেখানে। ধাপে ধাপে অন্য কোর্সের শিক্ষক অধ্যাপক নিয়োগও শুরু হবে। প্রসঙ্গত, তৃতীয় ক্যাম্পাস তৈরির জন্য বিশ্ববিদ্যালয়কে ৩০ কোটি টাকা অনুদান দিয়েছিল রাজ্য সরকার। তা দিয়ে ইতিমধ্যেই সুদৃশ্য ক্যাম্পাস বিল্ডিং তৈরির কাজ শেষ হয়েছে সেখানে। এবার পুরোদস্তুর পঠন পঠন চালু হওয়ার পালা।
অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বহুবছর বড়ো সংখ্যায় অধ্যাপক ও কর্মী নিয়োগ হয়নি। নয়া উপাচার্য হিসেবে আশুতোষ ঘোষ যোগ দেওয়ার পরে এই বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে কর্তৃপক্ষ। তবে আগের বিজ্ঞাপনগুলিতে জাতিগত সংরক্ষণের বিষয়টি অন্যরকম ছিল। তাই নতুন করে বিজ্ঞাপন দিতে হবে কি না, সে বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে কর্তৃপক্ষ। 
তবে অনেকের মত, ওবিসি মামলার চূড়ান্ত সমাধানের পরেই নতুন নিয়োগে হাত দেওয়া হোক। না-হলে পরে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। যদিও আরও একটি অংশের মতে, যেহেতু অন্যান্য ক্ষেত্রে পুরোনো ওবিসি নিয়মেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, এক্ষেত্রেও তাই করা হোক। না-হলে আরও বহুদিন বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন এবং গবেষণা ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন র‌্যাঙ্কিংয়ে আরও নেমে যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ এবার কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

Advertisement
সম্পর্কিত সংবাদ