Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

উপস্থাপক রশ্মিকা

ফের আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপক হিসাবে দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে। দশম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব সামলাবেন তিনি।

উপস্থাপক রশ্মিকা
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•ফের আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপক হিসাবে দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে। দশম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব সামলাবেন তিনি। আগামী ২৩ মে টোকিওতে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এর আগে ২০২৪ সালে এই অনুষ্ঠানে পুরস্কার প্রদানের দায়িত্বে ছিলেন নায়িকা। প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পেয়েছিলেন নায়িকা। ফের এই মঞ্চে তাঁর উপস্থিতি নজর কাড়বে। এবার রশ্মিকার সঙ্গে প্রেজেন্টারের তালিকায় রয়েছেন জনপ্রিয় কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ড। সদ্য অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে চার হাত এক হয়েছে অভিনেত্রীর। বিয়ের পর কয়েকদিনের বিরতি নিয়েই কাজে ফিরেছেন নায়িকা। আসন্ন ছবি ‘মাইসা’তে অ্যাকশন অবতারে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও মুক্তির অপেক্ষায় ‘ককটেল ২’। এই সিনেমায় রশ্মিকার সঙ্গে রয়েছেন শাহিদ কাপুর, কৃতী শ্যানন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ