নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণ মাসে শিব পুজোকে কেন্দ্র করে প্রতিবছর শ্রাবণী মেলার আয়োজন হয়। সেই শ্রাবণী মেলার প্রস্তুতি শুরু করে দিল জেলা প্রশাসন। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে লাখো পুণ্যার্থী জড়ো হন তারকেশ্বরে। তাঁরা শেওড়াফুলির একাধিক ঘাট থেকে জল নেন। বৃহস্পতিবার নিমাই তীর্থ ঘাট, হাতিশালা ঘাট ও শুভতলা ঘাট পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী বেচারমা মান্না। সঙ্গে ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিস কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি।
জেলা প্রাশসন জানাচ্ছে, গঙ্গায় প্রতিদিন জোয়ার-ভাটা হয়। বাইরের থেকে আসা লোকেরা তো কখন জোয়ার ভাটা আসছে, তা বুঝতে পারেন না। তাঁরা সবসময় জল নিতে চেষ্টা করেন। সেই ব্যাপারটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, সাম্প্রতিককালে একাধিক দুর্ঘটনা ঘটেছে ঘাটগুলিতে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এদিন ঘাটগুলি পরিদর্শন করা হয়। কিছু নির্দেশ দিয়েছেন বেচারাম মান্না। বিশেষ করে জোয়ার-ভাটার জন্য যাতে শিকল জাতীয় কিছুর ব্যবস্থা করা যায়। যাতে জোয়ারের সময় একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়া যাবে। ভাটার সময় শ্রাবণী মেলা আসছে। বহু পুণ্যার্থীর ঢল নামবে শেওড়াফুলিতে। স্বাভাবিকভাবেই নিরাপত্তার বিষয়টি দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থা করা তবে। আগে থেকেই তাই প্রস্তুতি শুরু করা হয়েছে। এদিন পরিদর্শন করা হয়েছে। জেলা শাসক ও পুলিস কমিশনারের সঙ্গে কথা হয়েছে। ভক্তদের নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে।