Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

মনোজের প্রস্তুতি

সুধীর মিশ্রের ছবিতে মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন মনোজ বাজপেয়ী। মহাত্মা গান্ধীর জীবনের শেষ কয়েক বছরের গল্প উঠে আসবে পর্দায়

মনোজের প্রস্তুতি
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

  সুধীর মিশ্রের ছবিতে মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন মনোজ বাজপেয়ী। মহাত্মা গান্ধীর জীবনের শেষ কয়েক বছরের গল্প উঠে আসবে পর্দায়। ইতিহাস নির্ভর এমন একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে আপ্লুত মনোজ। ইতিমধ্যে পুরোদনে প্রস্তুতি শুরু করেছেন তিনি। এই ছবির জন্য বেশ অনেকখানি ওজন কমাতে হচ্ছে মনোজকে। গত শুক্রবার থেকে ছবির শ্যুটিং শুরু হয়েছে। প্রথমদিন লখনউয়ে আউটডোর শ্যুটিং করেছেন নির্মাতারা। অক্টোবর পর্যন্ত লখনউয়েই শ্যুট করার পরিকল্পনা রয়েছে। তারপর মুম্বইয়ের সেটে শ্যুট হবে বলে খবর। প্রাথমিকভাবে ছবির নাম রাখা হয়েছে ‘গান্ধী অ্যান্ড মাই মাদার’। ছবিটি প্রযোজনা করছেন অনুভব সিনহা। এর আগে অনুভবের প্রযোজনায় ‘আফওয়া’ ছবিটি পরিচালনা করেছিলেন সুধীর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ