Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শেষ পর্বের প্রস্তুতি

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ছবিটি ঘিরে উন্মাদনার পারদ চড়েছে অনুরাগী মহলে। গত মাসেই ছবির প্রথম ঝলক মুক্তি পেয়েছে

শেষ পর্বের প্রস্তুতি
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ছবিটি ঘিরে উন্মাদনার পারদ চড়েছে অনুরাগী মহলে। গত মাসেই ছবির প্রথম ঝলক মুক্তি পেয়েছে। নানা মহলে প্রশংসিত প্রথম লুক। শোনা যাচ্ছে, এই ছবির শেষ পর্বের শ্যুটিং শুরু হতে চলেছে শীঘ্রই। থ্রিলার ঘরানার ছবিটির ক্লাইম্যাক্সে চমক দিতে চলেছেন নির্মাতারা। সে কারণে এই দৃশ্যের উপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। অন্তত ৫০ দিন ধরে শ্যুট চলবে বলে খবর। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে শ্যুটিং পর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। তারপর শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ। প্রাথমিকভাবে লক্ষ্য ছিল, ডিসেম্বর মাসের ৫ তারিখ ছবিটি মুক্তি পাবে। তবে সেই সময় ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ‘টক্সিক’ মুক্তি পাচ্ছে। সে কারণে সেই সময় যুদ্ধে জড়াতে রাজি নন পরিচালক আদিত্য ধর। আগামী বছর ঈদের মরশুমে ছবিটি মুক্তি পেতে পারে বলে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ