Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্বাচনের আগে রাজ্যে ১৭৮ কিমি রেলপথ নির্মাণে প্রাথমিক অনুমতি

বিধানসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গে রেলের নয়া প্রকল্পের অনুমোদন দিচ্ছে নরেন্দ্র মোদির সরকার।

নির্বাচনের আগে রাজ্যে ১৭৮ কিমি রেলপথ নির্মাণে প্রাথমিক অনুমতি
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গে রেলের নয়া প্রকল্পের অনুমোদন দিচ্ছে নরেন্দ্র মোদির সরকার। প্রধানমন্ত্রীর হাত ধরে চলতি মাসেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেয়েছে বাংলা। এবার রাজ্যে মোট ১৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের তিনটি নতুন রেল প্রকল্পের জন্য চূড়ান্ত লোকেশন সার্ভের অনুমতি দিল রেল। তিনটি প্রস্তাবিত রেললাইন হল সিউড়ি–নালা (ভায়া রাজনগর ও বক্রেশ্বর ধাম) ৭৩ কিমি, আরামবাগ–খানাকুল ২৭কিমি এবং রসুলপুর–জঙ্গলপাড়া ৭৮ কিমি। এর ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মান্যতা পেল বলে মনে করছেন রেলকর্তারা। এই কাজ শেষ হলে তা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে অনুঘটকের কাজ করবে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

Advertisement

সিউড়ি থেকে নালা পর্যন্ত প্রস্তাবিত লাইনটি বীরভূমের সঙ্গে ঝাড়খণ্ডের জামতারা জেলার নালার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন করবে। একাধিক ধর্মীয় স্থান ও পর্যটনস্থল অবস্থিত এই অঞ্চলে। বর্তমানে এগুলি কেবলমাত্র সড়ক পথে সংযুক্ত। অন্যদিকে, আরামবাগ-খানাকুল প্রস্তাবিত রেলপথ হুগলি জেলাকে উন্নতির শিখরে পৌঁছে দেবে বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে আরামবাগ ও খানাকুল মূলত সড়কপথে যুক্ত। একইভাবে রসুলপুর-জঙ্গলপাড়া প্রস্তাবিত রেললাইনের গুরুত্বও অনেক। ইঞ্জিন রিভার্সাল এড়ানোর জন্য রসুলপুর (মেইন লাইন) থেকে পাল্লা রোড (কর্ড লাইন) পর্যন্ত একটি নতুন বাইপাস লাইনের জন্য চূড়ান্ত লোকেশন সার্ভে অনুমোদন করা হয়েছে। মসাগ্রামে সমতল ক্রসিং এড়াতে হাওড়া–বর্ধমান কর্ড লাইনের সঙ্গে মসাগ্রাম–বাঁকুড়া লাইনের সংযোগ ঘটাতে একটি রেল ওভারব্রিজ নির্মাণেরও প্রস্তাব রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ