• শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেত্রী প্রীতি জিন্টা। আগেই পহেলগাঁও হামলার প্রত্যুত্তরে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর জয়জয়কার করেছিলেন নায়িকা। সেই হামলায় শহিদ হয়েছিলেন ভারতীয় সেনার অনেকেই। শহিদ জওয়ানের স্ত্রীদের জন্য সাউথ ওয়েস্টার্ন কমান্ডের আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ১ কোটি ১০ লক্ষ টাকা দান করলেন অভিনেত্রী।



