নয়াদিল্লি, ১ নভেম্বর: প্রয়াত অর্থনীতিবিদ বিবেক দেবরায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। ভর্তি ছিলেন নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে। আজ, শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Advertisement
ডঃ বিবেক দেবরায়ের জন্ম শিলংয়ের এক বাঙালি পরিবারে। অর্থনীতি, ইতিহাস, রাজনীতি বিষয়ে পণ্ডিত ছিলেন। পড়াশোনা করেছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে। তারপর প্রেসিডেন্সি কলেজে এবং পরে দিল্লি স্কুল অব ইকোনমিক্স থেকে পড়াশোন করেন। পরে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে।
২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত নীতি আয়োগের সদস্য ছিলেন। এই পদে যোগ দেওয়ার আগে পুণের গোখলে ইনস্টিটিউট অব পলেটিক্স এবং ইকনমিক্সের চ্যান্সেলার পদেও কাজ করেছেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রধান পদাধিকারীও ছিলেন তিনি। পাশাপাশি ছিলেন একজন বিশিষ্ট অনুবাদক এবং শাস্ত্রজ্ঞও। ছিলেন বহু পরিচিত গ্রন্থের লেখকও। ২০১৬ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিতও করে কেন্দ্রীয় সরকার।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ডঃ বিবেক দেবরায় অত্যন্ত বিদ্বান মানুষ ছিলেন। অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিকতা-সহ বিভিন্ন বিষয়ে তাঁর অগাধ জ্ঞান ছিল। কাজের মাধ্যমে তিনি ভারতের বুদ্ধিজীবী সমাজের উপর বিশেষ রেখাপাত করেছেন। অর্থনীতিবিদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায়ের আকস্মিক মৃত্যুতে আমি মর্মাহত। তিনি বাংলার মেধাবী সন্তান এবং পণ্ডিত ব্যক্তি। সর্বদাই আমাদের স্মরণে থাকবেন তিনি। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।