Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর বিমানে জঙ্গিরা হামলা চালাবে! হুমকি ফোন এল মুম্বই পুলিসের কাছে

প্রধানমন্ত্রীর বিমানে জঙ্গিরা হামলা চালাবে! হুমকি ফোন এল মুম্বই পুলিসের কাছে
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই, ১২ ফেব্রুয়ারি: বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কড়া নিরাপত্তার মাঝেই রয়েছেন তিনি। এর মাঝেই উড়ে এল হুমকি ফোন। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল প্রশাসনিক মহলে। গতকাল, মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি মুম্বই পুলিসের কন্ট্রোল রুমে আচমকাই একটি হুমকি ফোন আসে। তাতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। বিদেশ সফর চলাকালীনই তাঁর বিমানে হামলা চালাতে পারে জঙ্গিরা। বোমা হামলার ছক রয়েছে। এই বলে সেই ফোন কেটে দেওয়া হয়। তারপরেই তৎপর হয় মুম্বই পুলিস। কোথা থেকে হুমকি ফোনটি এসেছে তার তদন্ত শুরু হয়। নয়াদিল্লিতে গোটা বিষয়টি জানানো হয় মুম্বই পুলিসের তরফে। তদন্তে নেমে এক ব্যক্তির সন্ধান পায় পুলিস। মুম্বইয়ের চেম্বুর থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সত্যিটা জানিয়ে দেয় সে। পুরোটাই ভুয়ো বলে জানিয়েছে পুলিস। তদন্তকারীরা জানিয়েছেন, ওই ব্যক্তিই কন্ট্রোল রুমে ফোন করে হুমকি দেন। তার মানসিক অবস্থা স্থিতিশীল নয়। তাকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ